প্রধান সূচি

Wednesday, May 22nd, 2024

 

স্বরূপকাঠীতে শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ : গ্রেফতার-১

ফাকা ঘরে একা পেয়ে এক শিশু স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা চালিয়েছে চঞ্চল মন্ডল নামে এক যুবক। মঙ্গলবার রাতে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের পশ্চিম জৌসার গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় শিশুটির পিতা সুখরঞ্জন হালদার বাদী হয়ে চঞ্চল মন্ডলকে আসামী করে নেছারাবাদ থানায় মামলা করেছেন। পুলিশ আসামী চঞ্চল মন্ডলকে গ্রেফতার করে বুধবার পিরোজপুর আদালতে প্রেরণ করেছে। চঞ্চল মন্ডল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুকন্ঠ মন্ডলের ছেলে। স্থানীয় ইউপি সদস্য বাবুল মন্ডল জানান, শিশু মেয়েটির পিতা-মাতা মঙ্গলবার উপজেলা নির্বাচনের দিন ভোট কেন্দ্রের বাইরে অস্থায়ীবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে পুনরায় উপজেলা চেয়ারম্যান হলেন আব্দুল হক

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা নির্বাচনে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. আব্দুল হক (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এস এম মুইদুল ইসলাম (মোটর সাইকেল প্রতীক) পেয়েছেন ৩৫ হাজার ৬৩২ ভোট। নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে শফিকুর রহমান সুমন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তুলি মন্ডল নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের মোট ৮৯টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial