প্রধান সূচি

মাদক সম্রাট মাসুদ র‌্যাবের অভিযানে গ্রেফতার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পিরোজপুরের কুখ্যাত মাদক সম্রাট মো. মাহফুজুর রহমান ওরফে মাসুদকে (৫৯) গ্রেফতার করেছে র‌্যাব-৮ এবং র‌্যাব-১০ এর যৌথ অভিযানিক দল। তাকে পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৮ বরিশাল এবং র‌্যাব-১০ এর একটি বিশেষ যৌথ আভিযানিক দল গত ২ মে ঢাকা জেলার বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে পিরোজপুর সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সম্রাট মো. মাহফুজুর রহমান ওরফে মাসুদকে গ্রেফতার করা হয়। রবিবার র‌্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত ০৫/১১/২০১৭ তারিখে ঢাকা মহানগরীর শাহবাগ থানার তোপখানা এলাকায় ২ হাজার ৫০০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবাসহ পুলিশের আটক হয়। থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার বাদী হয়ে আসামীকে গ্রেফতার দেখিয়ে শাহবাগ থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আসামীকে উক্ত আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
দীর্ঘদিন ধরে আসামী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কৌশলে আত্বগোপন করে। নিজের পরিচয় বদলে কোথাও শ্রমিক, কোথাও সিকিউরিটি গার্ড হিসাবে বিভিন্ন পেশায় কাজ করে পলাতক থাকে। সে একস্থানে ১/২ মাসের বেশি অবস্থান করতো না। গ্রেফতারকৃত আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন।
এছাড়াও গ্রেফতারকৃত আসামীর নামে ঢাকা জেলার মতিঝিল থানায় মাদক আইনে দুটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী উক্ত মামলারও সাজাপ্রাপ্ত আসামী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial