পিরোজপুরে বাংলা ও চাইনিজ রেষ্টুরেন্ট পুনাক হোটেল ‘নায়োরী’ উদ্বোধন
পিরোজপুরে উদ্বোধন করা হয়েছে বাংলা ও চাইনিজ রেষ্টুরেন্ট পুনাক হোটেল ‘নায়োরী’। বুধবার বিকেলে শহরের সদর থানার সামনে অবস্থিত নতুন এ হোটেলটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কর্মসংস্থান ব্যাংকের পিরোজপুর আঞ্চলিক ব্যবস্থাপক মিলন কুমার হাওলাদার, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুজ্জামান, জেলা হোটেল মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাহাবুবুর রহমান।
উল্লেখ্য, নতুন এ রেষ্টুরেন্টটিতে বাংলা ও চাইনিজ খাবার, ফাষ্টফুড পরিবেশনের পাশাপাশি রয়েছে হোম ডেলিভারীর ব্যবস্থা। এছাড়া এখানে রয়েছে কনফারেন্স রুম, কিডস জোন, জন্মদিন, গায়ে হলুদ, বিবাহ ও বৌভাত অনুষ্ঠান আয়োজনে ব্যবস্থা।
