Wednesday, March 6th, 2024
তিন বছরেও নির্মিত হয়নি স্বরূপকাঠীর গুয়ারেখা ভরতকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভবন
তিন বছর পার হয়ে গেলেও নির্মিত হয়নি পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ভরতকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবন। ঠিকাদারের গাফলাতিতে ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ের একতলা নতুন ভবনের নির্মান কাজ পরে রয়েছে। কার্যাদেশ পাওয়ার পরা ৩ বছরে কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান একটি মাত্র বেইজমেন্ট পিলার গেঁথে এবং কিছু নির্মান সামগ্রী ফেলে রেখে আর কাজ করেননি ভবন নির্মানের। পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, একাধিকবার চিঠি দিয়ে কাজের তাগিদ দিলেও আমলে নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান আমিরন এন্টারপ্রাইজ। গাফলাতি করে কাজ ফেলে রেখেছে ঠিকাদার রফিক গাজী। বিদ্যালয়ের নামে নতুন ভবন বরাদ্দ হওয়া পরওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বাংলা ও চাইনিজ রেষ্টুরেন্ট পুনাক হোটেল ‘নায়োরী’ উদ্বোধন
পিরোজপুরে উদ্বোধন করা হয়েছে বাংলা ও চাইনিজ রেষ্টুরেন্ট পুনাক হোটেল ‘নায়োরী’। বুধবার বিকেলে শহরের সদর থানার সামনে অবস্থিত নতুন এ হোটেলটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কর্মসংস্থান ব্যাংকের পিরোজপুর আঞ্চলিক ব্যবস্থাপক মিলন কুমার হাওলাদার, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুজ্জামান, জেলা হোটেল মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
৭ই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতার সময়োচিত বিস্ফোরণ
স্যাঁকরার খুট খাট কামারের এক ঘা অথবা সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ শুনলেই আমার এই দুটি প্রবাদের কথা খুব মনে হয়। কারণ নানা প্রামাণ্য দলিল ও ইতিহাস বলছে, সেদিন কোটি মানুষের মনের কথা প্রকাশ করে দিয়েছিলেন বঙ্গবন্ধু। ইতিহাসের ঘড়ি মিলিয়ে নিয়েছিলেন সময়ের কাটা ধরে। “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রা্ম” এই আহবান আসলেই ইতিহাসের অমোঘ বিস্ফোরণ। যেন ওই সময় ওই ডাক ছাড়া, আর কোন কথা মানাতো না। সেদিন আসলে বঙ্গবন্ধু স্বাধীন দেশ সৃষ্টির প্রসব বেদনা বুঝেছিলেন। যে কারণে তিনি নেতা, তিনিবিস্তারিত পড়ুন
