পিরোজপুরে শিক্ষার্থীদের পাঠাভ্যাস উন্নয়নের লক্ষে বই বিতরণ
শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় পিরোজপুরে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।
রবিবার বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম হাওলাদার, বিশ্বসাহিত্য কেন্দ্রের টিম ম্যানেজার মো. জাফর হোসেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শিক্ষক জাহিদুল ইসলাম, গ্রন্থাগার শিক্ষক হেপি রানী মৃধা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রোগ্রামের উদ্যোগে পিরোজপুর সদর উপজেলায় ৪৩টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে এ বই বিতরণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
Please follow and like us:
« নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেন্জ মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তার প্রাসঙ্গিকতা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ব্যক্তিগত লোভের আগুনে পুড়েছে বেইলি রোড »
