Sunday, March 3rd, 2024
ব্যক্তিগত লোভের আগুনে পুড়েছে বেইলি রোড
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হাহাকার। বেইলি রোডের আগুনে পুড়ে ৪৬ জনের মৃত্যুতে প্রায় সবাই শোকে মুহ্যমান, প্রতিবাদে উত্তাল। কিন্তু কেন এই অনিয়ম? কেন বিস্ফোরণ? কেন কর্তৃপক্ষ সিঁড়িতে গ্যাস সিলিন্ডার রাখলো? কেন ঝুঁকিপূর্ণ ভবনে হোটেল বানানো হলো? এরকম হাজারো প্রশ্ন আজ মানুষের সামনে৷ সবাই খুব অবাক হওয়ার প্রতিক্রিয়া দিচ্ছেন। যেন এরকম ঘটনা জীবনে প্রথম দেখলেন। আমার মনে হচ্ছে, সবাই অবাক হয়ে দায়িত্ব পালন শেষ করছেন। অবশ্য অবাক আমিও। তবে কারণ ভিন্ন। যদি সব কিছু মিলিয়ে বলি, তাহলে বলতে হবে মানুষের এত অবাক হওয়া দেখেই আমি অবাক। এখন অবাক বন্ধুরাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে শিক্ষার্থীদের পাঠাভ্যাস উন্নয়নের লক্ষে বই বিতরণ
শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় পিরোজপুরে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। রবিবার বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম হাওলাদার, বিশ্বসাহিত্য কেন্দ্রের টিম ম্যানেজার মো. জাফর হোসেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শিক্ষক জাহিদুল ইসলাম, গ্রন্থাগার শিক্ষক হেপি রানী মৃধা উপস্থিত ছিলেন। উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রোগ্রামের উদ্যোগে পিরোজপুর সদর উপজেলায় ৪৩টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে এ বই বিতরণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
