উপজেলা নির্বাচন
নেছারাবাদে প্রার্থী হচ্ছেন এস এম মুইদুল ইসলাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া লেগেছে। প্রতিনিয়ত পাড়া মহল্লা, হাটে বাজারের চায়ের আড্ডায় চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। কে হবেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। এখানে ভাইস চেয়ারম্যান পদে ডজন খানেক প্রার্থীর নাম শোনা গেলেও ভোটারদের মূল আলোচনা হচ্ছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নিয়ে।
তৃণমুলের আলাপ আলোচনায় চেয়ারম্যান পদে হাফ ডজনের মত সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেলেও জোরেসোরে আসছে সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলামের নাম। দলীয় তৃনমূল নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের আস্থা সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলামের উপর। ইতোমধ্যে তার অনুগত কর্মী সমর্থকরা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে জানান দিয়েছেন পছন্দের প্রার্থী মুইদুল ইসলামের নাম।
মুইদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক। তিনি দুইবার উপজেলার জলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরে নির্বাচিত হন নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান। বর্তমানে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাধারন ভোটারসহ তরুন প্রজন্মের ভোটারদের কাছে তার গ্রহনযোগ্যতা উচ্চ শিখরে। দলীয় তৃনমূল পর্যায়ের নেতা-কর্মী অধিকাংশ ভোটাররা তাকেই পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চাচ্ছেন। তাদের দাবী আওয়ামী লীগ সরকারের হাতকে শক্তিশালী রাখাসহ সর্বদা তৃনমূল পর্যায়ের নেতাদের খোঁজ খবর নিতে এস এম মুইদুল ইসলামের বিকল্প কেউ নেই। তাই আধুনিক মডেল উপজেলা গড়তে মুইদুল ইসলামেই ভরসা এখানকার মানুষের।
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের অধিকাংশ নেতা-কর্মীরা জানিয়েছেন, উপজেলাবাসীর অত্যন্ত আস্থাভাজন ও তাদের সুখ দু:খের অংশিদার হিসেবে এস এম মুইদুল ইসলামকে সর্বদা তারা পাশে পাচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে উপজেলা চেয়ারম্যান হিসিবে এস এম মুইদুল ইসলামকে চাচ্ছেন তারা।
উপজেলার মোট ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার স্থানীয় একাধিক আওয়ামীগ নেতারা জানান, এস এম মুইদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক। তিনি সাধারণ সম্পাদক হওয়ার পর উপজেলা আওয়ামী লীগসহ গোটা ইউনিয়ন পর্যায়ের রাজনীতি যেভাবে সুসংগঠিত করেছেন। শক্ত হাতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তা আর কেউ পারেনি। স্থানীয়দের মতে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মুইদুল ইসলামকে সবাই মিলে বিপুল ভোটে বিজয়ী করবেন।
এস এম মুইদুল ইসলাম জানান, ছাত্র জীবনে ছাত্রলীগে যোগদান করেছি। বরিশাল বি এম কলেজে রাজপথে ছাত্রলীগের রাজনীতি করেছি। জীবনের প্রায় অর্ধেক সময়ে এসেও এখনো রাজপথে আছি। বর্তমামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থেকে দলকে সংগঠিত করে নিরলস কাজ করে যাচ্ছি। মাত্র ২৭বছর বয়সে উপজেলার ৫নং জলাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান হয়েছিলাম। পরে নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ি হয়েছি। পুনরায় পরে দলীয় মনোনয়নে নৌকা প্রতীক পেয়ে উপজেলা নির্বাচন করেছি। সে নির্বাচনে আমি সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। এখন দলীয় তৃণমূল নেতা-কর্মীসহ সাধারণ ভোটারদের ইচ্ছে পূরণেল আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন করার আশা প্রকাশ করছি।
