কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ দোকানে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করে।
জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর উত্তর বাজার এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে চৌধুরী মেডিকেল হলকে ২ হাজার ৫শ’ টাকা, ইন্দ্রানী মেডিকেল হলকে ২ হাজার ৫শ’ টাকা, সাধনা ঔষাধালয়কে ২ হাজার টাকা এবং মুবিন স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
