প্রধান সূচি

Wednesday, January 24th, 2024

 

উপজেলা নির্বাচন

নেছারাবাদে প্রার্থী হচ্ছেন এস এম মুইদুল ইসলাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া লেগেছে। প্রতিনিয়ত পাড়া মহল্লা, হাটে বাজারের চায়ের আড্ডায় চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। কে হবেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। এখানে ভাইস চেয়ারম্যান পদে ডজন খানেক প্রার্থীর নাম শোনা গেলেও ভোটারদের মূল আলোচনা হচ্ছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নিয়ে। তৃণমুলের আলাপ আলোচনায় চেয়ারম্যান পদে হাফ ডজনের মত সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেলেও জোরেসোরে আসছে সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলামের নাম। দলীয় তৃনমূল নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের আস্থা সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলামের উপর। ইতোমধ্যেবিস্তারিত পড়ুন


ফেব্রুয়ারিতে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিচ্ছেন সায়মা ওয়াজেদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছেন অটিজম এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। বঙ্গবন্ধুর নাতনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ আগামী ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করবেন। ২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় এই নিয়োগ অনুমোদিত হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি। বর্তমান পরিচালক পুনম ক্ষেত্রপাল সিংয়ের স্থলাভিষিক্ত হবেন সায়মা ওয়াজেদ পুতুল। এর আগে গত বছরের ১ নভেম্বর ভারতের নয়া দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিতবিস্তারিত পড়ুন


বিশ্ব নেতাদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ভারত, চীন, রাশিয়া, জাপান, ফ্রান্স, বেলারুশে, চেক প্রজাতন্ত্র, ইন্দোনেশিয়া, নিকারাগুয়াসহ অর্ধ শত রাষ্ট্রের সরকার প্রধান অভিনন্দন জানিয়েছে। এছাড়া জাতিসংঘ, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)সহ বেশকিছু আন্তর্জাতিক সংগঠনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এমনকি বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখার আশাবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রথমেই শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ৮ জানুয়ারি বিকেলে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এক পোস্টে লিখেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বললামবিস্তারিত পড়ুন


বিএনপির ‘কালো পতাকা’ মিছিল কিসের ইঙ্গিত ?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার দুই সপ্তাহ পর আবারও সরকারবিরোধী আন্দোলনে নামছে বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, দ্বাদশ সংসদ বাতিল এবং দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে দলটি। বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এতোদিন আন্দোলন করে আসছিল। এখন কালো পতাকা মিছিলের কর্মসূচিতে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়কে ইস্যু হিসেবে যুক্ত করেছে। শুক্রবার (২৬ জানুয়ারি) জেলায় জেলায় ও পরের দিন শনিবার (২৭ জানুয়ারি) মহানগরগুলোয় ‘কালো পতাকা’ মিছিল করবে দলটি। এই কর্মসূচিতে অনেকগুলো দাবি থাকলেও বিএনপি বলছে এই আন্দোলন ‘এক দফা’র দাবি। ‘কালোবিস্তারিত পড়ুন


বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ

প্লাস্টিক পণ্য উৎপাদন ও রপ্তানি বেড়েছে। বর্তমানে বিশ্বের ১২৬টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশে উৎপাদিত প্লাস্টিক পণ্য। বিশ্ববাজারে রপ্তানি করা বাংলাদেশি পণ্যগুলোর মধ্যে প্লাস্টিকের অবস্থান ১২তম। বর্তমানে বছরে সাড়ে ৮ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্যসামগ্রী রপ্তানি করে বাংলাদেশ। ২০২১-২০২২ অর্থবছরে ১৬ কোটি ৬২ লাখ মার্কিন ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি হয়েছিল। পরের অর্থবছরেই তা বেড়ে দাঁড়ায় ২০ কোটি ৯৮ লাখ ডলারে। অর্থাৎ এক অর্থবছরের ব্যবধানে প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ দশমিক ২৩ শতাংশ। সেজন্য দেশের চাহিদা মিটিয়ে আগামী ২০৩০ সাল নাগাদ বছরে ৮৫ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্যসামগ্রী রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial