প্রধান সূচি

তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়’ শীর্ষক সভা

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় পিরোজপুর ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লেলিন বালা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নিবার্হী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. এম এ রব্বনী ফিরোজ, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জমান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো. হাবিবুল্লাহ হাওলাদার। অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকাল কর্মকর্তা, প্যানেল মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়’ এ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লেলিন বালা।
সভায় অংশগ্রহণকারীরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবোকাঠামো উন্নয়নের ব্যাপক প্রসংশা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial