প্রধান সূচি

Thursday, December 21st, 2023

 

উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দেন

কাউখালীতে মহিউদ্দিন মহারাজের নির্বাচনী জনসভা

পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আমরাজুড়ি ইউনিয়নের স্থানীয় সোনাকুর জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজ। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদারবিস্তারিত পড়ুন


আবার ক্ষমতায় এলে কেউ গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ আবার সরকার গঠনের সুযোগ পেলে প্রতিটি জেলা ভূমি ও গৃহহীনমুক্ত হবে। বৃহস্পতিবার ৫ জেলার নির্বাচনী জনসভায় ভার্চ্যুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের এমন কোনো জেলা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে। আর বিএনপি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্যান্টনমেন্টে বন্দি করেছিল। বিএনপির সবকিছুই অবৈধ। ওরা নির্বাচনের কি বোঝে? ২০১৩-১৪ এর মতো আবারও অগ্নিসন্ত্রাস করছে বিএনপি। মানুষের শান্তি ওদের ভালো লাগে না। পাকিস্তানিদের মতো বিএনপি মা-বোনদের ওপর অত্যাচার করে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,বিস্তারিত পড়ুন


‘পথ হারিয়ে’ একই সঙ্গে তিন ধরনের কর্মসূচি ঘোষণা, হতবিহ্বল বিএনপি

দুপুরে অসহযোগ, বিকেলে অবরোধ, এরপরএ হরতাল – স্বার্থ হাসিলে কোনটা করতে চায় বিএনপি তা যেনো স্পস্ট নয়। আওয়ামী সরকারের পদত্যাগ, তফসিল বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিরোধী নেতাকর্মীদের মুক্তির দাবিতে অহযোগের কথা বলে আবার গণসংযোগ ও অবরোধ কর্মসূচির ঘোষণাকে “পথ হারিয়ে হতবিহ্বল” বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে অনলাইন ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ঘোষণার পরেই এমন মন্তব্য করেন তারা। রিজভী বলেন, বৃহস্পতি, শুক্র ও শনিবার (২১, ২২ ও ২৩ ডিসেম্বর) গণসংযোগ করবে যুগপতে থাকা বিরোধী দলগুলো। একই দাবিতে আগামী রবিবার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ পালনবিস্তারিত পড়ুন


‘গ্রস’ রিজার্ভ বেড়ে ২৬ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশের অর্থনীতির জন্য সুখবর। অর্থনীতির যে সূচক নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ-উৎকণ্ঠা ও আলোচনা ছিল; সেই সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ বেশ খানিকটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের ‘গ্রস’ হিসাবে রিজার্ভ বেড়ে ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে ২৬ দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলারে উঠেছে। আর বিপিএম-৬ হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের বহুল প্রতিক্ষিত দ্বিতীয় কিস্তি ৬৯ কোটি ডলার, ম্যালিাভিত্তিক উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০ কোটি ডলার এবং দক্ষিণ কোরিয়া ৯ কোটি ডলার যোগ হওয়ার রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকেরবিস্তারিত পড়ুন


কার বিরুদ্ধে অসহযোগ আন্দোলন?

বিএনপি অনেক বছর ধরেই নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছিল। ২০২৩ সালের জুলাই থেকে তারা সরকার পতনের একদফা আন্দোলন শুরু করে। ফলে তারা নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেয়। একদফা আন্দোলনের শুরুতে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ থাকলেও ২৮ অক্টোবর ২০২৩, ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার পর পাল্টে যায় পরিস্থিতি। প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পিটিয়ে পুলিশ হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ, হাসপাতালে হামলার পর পণ্ড হয়ে যায় বিএনপির মহাসমাবেশ। সহিংসতার ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সক্রিয় প্রায় সব নেতা এবং বিপুল সংখ্যক কর্মীদের গ্রেপ্তারবিস্তারিত পড়ুন


‘তলাবিহীন ঝুড়ি’তে উপচে পড়ছে ফল

ভোট বাংলাদেশে। সেই নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক করতে মাথার চুল ছিঁড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভাঙা রেকর্ডের মতো প্রতি সপ্তাহেই জো বাইডেনের প্রশাসন বলে চলেছে, বাংলাদেশে অবাধ, শান্তিপূর্ণ ভোট চাই। মার্কিন হুঁশিয়ারির বিরুদ্ধে রাশিয়ার তোপ ঠান্ডা যুদ্ধের দিনগুলোর তথা স্মরণ করিয়ে দিচ্ছে। মস্কোর পররাষ্ট্র মন্ত্রক পাল্টা প্রশ্ন তুলেছে, বাংলাদেশের ভোট নিয়ে আমেরিকা পরামর্শ দেওয়ার কে? বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। ভোট নিয়ে শেষ কথা বলবে সে দেশের জনগণ। আমেরিকার মাথাব্যথা কীসে! সক্রিয় ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও। তাঁর কথায়, যে যাই বলুক, বেইজিং শেখ হাসিনার পাশে আছে এবং ভোট হবে বাংলাদেশের সংবিধান মেনে।বিস্তারিত পড়ুন


তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়’ শীর্ষক সভা

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় পিরোজপুর ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লেলিন বালা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নিবার্হী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. এম এ রব্বনী ফিরোজ, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জমান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো. হাবিবুল্লাহ হাওলাদার। অনুষ্ঠানে উপজেলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial