প্রধান সূচি

উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দেন

কাউখালীতে মহিউদ্দিন মহারাজের নির্বাচনী জনসভা

পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আমরাজুড়ি ইউনিয়নের স্থানীয় সোনাকুর জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজ।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম নসু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল বাশার মোল্লা প্রমুখ। সভা সঞ্চালন করেন তরুণ সমাজসেবক রাসেল মুন্সি।
সভায় বক্তারা কাউখালী উপজেলার উন্নয়নে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের ঈগল মার্কায় ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।
সভায় প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ তার বক্তব্যে বলেন, ভোটাররা স্বত:স্ফূর্তভাবে উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দেবেন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে এলাকার নদী ভাঙ্গনসহ বিভিন্ন রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial