প্রধান সূচি

স্বরূপকাঠীতে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামে মোটর সাইকেলের ধাক্কায় আব্দুল খালেক (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বৃহস্পতিবার সকালে শেহাংগলের ৪নং ওয়ার্ডে স্বরূপকাঠী পিরোজপুর সড়কে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে আসেন। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল খালেক শেহাংগল গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
ওয়ার্ডের ইউপি সদস্য এইচ এম সোহেল পারভেজ বলেন, বৃদ্ধ আব্দুল খালেক হেটে রাস্তায় বের হয়েছিলেন। এসময় চলন্ত মোটর সাইকেলের সাথে তার ধাক্কা লাগে। এতে তার মৃত্যু হয়। মোটর সাইকেলের চালক ইব্রাহিম একই গ্রামের লোকমান তালুকদারের ছেলে। সে নেছারাবাদ উপজেলায় ভাড়ায় মোটর সাইকেল চালায়। এ ঘটনায় উভয়পক্ষ বসে একটা সমঝোতায় এসেছে। আজকে আসর নামাজবাদ তারা আলোচনায় বসবে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরে উভয়পক্ষ একটা আলোচনায় গিয়ে লাশ নিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের হাতে হস্থান্তর করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial