Thursday, September 28th, 2023
আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে : প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াত সরকারের ২৯ বছরকে ‘অন্ধকার যুগ’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ আবার অন্ধকার যুগে ডুবে যাবে। তবে আমি জানি, বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার হলিডে এক্সপ্রেস ইন হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর বাসসের। বিএনপি-জামায়াত নিজেদের ভাগ্য গড়া ছাড়া জনগণের জন্য কিছুই করেনি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এই চক্র বাংলাদেশের মানুষের জীবন থেকে ২৯ বছর মুছে দিয়েছে। আওয়ামী লীগ ২০০৯ থেকে আজ পর্যন্তবিস্তারিত পড়ুন
বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুধাংশু শেখর হালদার এর ১৯তম মৃত্যুবার্ষিকী
আগামীকাল ২৯ সেপ্টেম্বর বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবি, দুইবার নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুধাংশু শেখর হালদারের ১৯তম মৃত্যু বার্ষিকী। ২০০৪ সালের এ দিনে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্ডিয়া, আমেরিকা এবং সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকার বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ^াষ ত্যাগ করেন। প্রথিতযশা এ রাজনীতিবিদ সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল প্রণয়ণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা। তার মৃত্যুবার্ষিকীতে তার নিজের অর্থে প্রতিষ্ঠিত মোড়েলগঞ্জের শৌলখালী মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুরের ঘোষকাঠীতে সুধাংশু শেখরবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি
হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি পেতে আদালতে যাওয়ার সরকারি পরামর্শকে শুরুতে আমলেই নেয়নি বিএনপি। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে যেভাবে মুক্তি দেওয়া হয়েছে সেভাবেই তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারে সরকার। তাই তারা আদালতে আবেদন নিয়ে যাবেন না। তবে খালেদার চিকিৎসার জন্য বিএনপি আবেদন না জানালেও ঠিকই তার পরিবার এগিয়ে এসেছে। খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাতে সরকারের কাছে আবারও চিঠি দিয়েছেন তার ভাই শামীম ইস্কান্দার। তাদের একবার আবেদন দেওয়া আরেকবার না দিতে চাওয়া উদ্দেশ্যমূলক উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কেউ যদিবিস্তারিত পড়ুন
মাথার ওপর একখণ্ড নিশ্চিত নিরাপত্তার নাম শেখ হাসিনা
বীর নিবাসের চাবি পেয়ে কাঁদছিলেন নড়াইলের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর। লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের বসিন্দা তিনি। এখন তাঁর বয়স ৭৫এর বেশি। এই কান্না ছিল আনন্দের। তিনি বলছিলেন, মুক্তিযুদ্ধের পর জীবনের ঘানি টানতে গিয়ে ছেলেমেয়েদের জন্যে মাথার নিরাপদ আশ্রয় বানিয়ে দিতে পারেননি। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ তাঁর অসামপ্ত কাজটি করে দিলেন। শেষ জীবনে এমন নিরাপত্তা পেয়ে তিনি তাঁর পরিবার অভিভূত। ওই দিনের অনুষ্ঠানেই শেখ হাসিনা সারাদেশে প্রায় পাঁচশ’ বীর নিবাসের চাবি বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়েছিলেন। এরইমধ্যে পাঁচ জেলায় পাঁচ হাজার বীর মুক্তিযোদ্ধার মধ্যে চাবি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী। কাজ চলছে আরওবিস্তারিত পড়ুন
সমকাল প্রতিনিধি ছগির হোসেনের মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত
দৈনিক সমকালের ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি ভান্ডারিয়া প্রেসক্লাবের সদস্য মো. ছগির হোসেনের মৃত্যুতে দোয়া ও মোনাজাত আনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া প্রেসক্লাবে এ দোয়া ও মোনাজাত আনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা, প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান, পিরোজপুর জেলাবিস্তারিত পড়ুন
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে
এইতো এক যুগেরও আগের কথা, উন্নয়নের তলানিতে ডুবে ছিলো এই দেশ। লুটতরাজ ও দুর্নীতিবাজরা দেশে দুঃশাসন প্রতিষ্ঠা করে দেশকে পিছিয়ে নিতে তৎপর ছিলো। চেয়েছিলো অবৈধ পথে ক্ষমতায় বসতে কিন্তু ২০০৯ সালে জনগনের ভোটের রায়ে অশুভ শক্তির সকল অপচেষ্টা বিফলে যায়। সফল রাষ্ট্রনায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২য় মেয়াদে এই দেশের মানুষ অভিভাবকের আসনে বসান। সেই থেকে রচিত হতে থাকে উন্নয়নের মহাকাব্য। সুপরিকল্পিতভাবে দেশের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে থাকেন তিনি। গ্রাম থেকে শহর বাংলাদেশের সকল স্থানে উন্নয়নের ছোয়া লাগা শুরুবিস্তারিত পড়ুন
বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
করোনা ভাইরাস সৃষ্ট বৈশ্বিক মহামারিতে প্রতিটি দেশের অর্থনীতি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। সাথে সৃষ্টি হয়েছিল ভয়, সংক্রমণ ও মৃত্যুর সুদীর্ঘ তালিকা। দুই বছরের মত মানুষ ছিল ঘরের মধ্যে বন্দি। ঘরের মধ্যে বন্দি থেকে আরও ভয়াবহ ও দীর্ঘ হয়েছিল প্রতিটি দিন প্রতিটি ক্ষণ। যখন বিশ্বের বেশির ভাগ দেশ উন্নত বিশ্বে আবিস্কৃত প্রতিষেধক তাদের নিজেদেরকে সংক্রমণ থেকে বাঁচার জন্য কিনতে ও ব্যবহার করতে পারছে না। তখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক পর্যায়ে বলিষ্ট ভূমিকা রেখে (আবিস্কৃত টিকার মেধাস্বত্ববিহীন করার প্রস্তাব দিয়ে অনুমোদন করিয়ে) সেই বৈশ্বিক মহামারি থেকে বাংলাদেশের মানুষদেরকে বাঁচানোরবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল : মহিউদ্দিন মহারাজ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছাড়াবাদ) আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। বাংলাদেশকে তিনি উন্নত দেশের কাতারে নিয়ে যাচ্ছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, উড়াল সেতুর মত মেঘা প্রজেক্ট নির্মান করেছেন। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। তিনি ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। বৃহস্পতিবার দুপুরে ভান্ডারিয়া প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন প্রিন্ট ওবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামে মোটর সাইকেলের ধাক্কায় আব্দুল খালেক (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বৃহস্পতিবার সকালে শেহাংগলের ৪নং ওয়ার্ডে স্বরূপকাঠী পিরোজপুর সড়কে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে আসেন। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল খালেক শেহাংগল গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে। ওয়ার্ডের ইউপি সদস্য এইচ এম সোহেল পারভেজ বলেন, বৃদ্ধ আব্দুল খালেক হেটে রাস্তায় বের হয়েছিলেন। এসময় চলন্ত মোটর সাইকেলের সাথে তার ধাক্কাবিস্তারিত পড়ুন
আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৭তম জন্মদিন
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতী নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি। তার শৈশবকাল কাটে পিত্রালয়ে। ৫৪-এর নির্বাচনের পর শেখ হাসিনা বাবা-মায়ের সঙ্গে ঢাকায় চলে আসেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। বর্তমানে শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ একজন বিচক্ষণ বিশ্বনেতা হিসেবে অবতীর্ণ হয়েছেন। গণতান্ত্রিক রাজনীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্ব জনগণের কাছেবিস্তারিত পড়ুন
