পিরোজপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত
পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। এবারের এই দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’।
বুধবার সকালে ১০টায় জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাধবি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মুকিত, সদর উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ সাব্বির সাজ্জাদ, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম.এ রব্বানী ফিরোজ, এনজিও ফোরামের প্রতিনিধি জিয়াউল আহসান, পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল হাই, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লেলিন বালা, সাংবাদিক হাসান মামুন ও যুব রেড ক্রিসেন্ট ইউনিট যুব প্রধান মো. জুলকার নাইম তীব্রসহ জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সরকারি-বেসরকারি সংস্থা ও কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। পর্যটন কেন্দ্রগুলোর পরিবেশ সুরক্ষার প্রতি গুরুত্বারোপ করে আলোচকরা বলেন, আইন-শৃঙ্খলা, উন্নত খাবার, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিস্কার-পরিচ্ছন্নতা সৃষ্টি করা গেলে দেশী-বিদেশী পর্যটকরা পর্যটন কেন্দ্র ভ্রমণে আরো উৎসাহিত হবে।
