প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটর গুরুত্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩।
বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনামূলক একটি র‌্যালি জেলা সার্কিট হাউস থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সার্বিক মাধবি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মুকিত, সদর উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ সাব্বির সাজ্জাদ, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম. এ. রব্বানী ফিরোজ, এনজিও ফোরামের প্রতিনিধি জিয়াউল আহসান, পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল হাই, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লেলিন বালা, সাংবাদিক হাসান মামুন ও যুব রেড ক্রিসেন্ট ইউনিট যুব প্রধান মো. জুলকার নাইম তীব্র।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি সংস্থা ও কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial