Wednesday, September 27th, 2023
কাউখালীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন মহারাজের মতবিনিময় সভা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ কাউখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। সভায় মহিউদ্দিন মহারাজ বলেন, দেশের উন্নয়নের ধারা চলমান রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য আপনাদের প্রতিবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু থেকে বঙ্গতনয়া
“উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই,ওরে ভয় নাই নি:শেষে প্রাণ, যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই।” ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার হত্যা,ধ্বংস ও পৈশাচিকতার বিরুদ্ধে ৯ মাসের মরনপণ লড়াইয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের, জন্ম হয় লাল-সবুজের পতাকা।সাম্য, মৈত্রী ও স্বাধীনতার মহান মন্ত্রের উচ্চারণে বিশ্বমানচিত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল, যে অধ্যায়ের নাম বাংলাদেশ। যে অধ্যায়ের রচয়িতা একজন অদ্বিতীয় জনমানুষের কবি ও বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সভ্যতার ইতিহাস চার সহ¯্রাব্দেরও বেশি সময় থেকে চলে আসছে। প্রারম্ভিক ইতিহাসে একে একে চলে এসেছেবিস্তারিত পড়ুন
মমতাময়ী মা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাজ্যের সব সমস্যা মাথায় নিয়েও যিনি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সকল প্রকার সুখ দুঃখের খবর রাখেন; তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি শুধু একটি দেশের প্রধানমন্ত্রী নন, সে দেশের জনগণের জন্য একজন মমতাময়ী মা-ও বটে। শিশু থেকে শুরু করে বড়, প্রাপ্তবয়স্ক -বৃদ্ধ সকলকে নিজের সর্বোচ্চ দিয়ে সহায়তা করে যাচ্ছেন তিনি। কোটি কোটি মানুষকে শিখিয়েছেন আলোকিত জগতের মানে। দারিদ্র্য নিরসন থেকে শুরু করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা, জেলে ভাতা-র মতো অসংখ্য অনুদানের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষকে তাদের দূর্বিষহ জীবন থেকে মুক্তি দিয়েছেন তিনি।বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৭তম জন্মদিন কাল
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আগামীকাল । ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি। তার শৈশবকাল কাটে পিত্রালয়ে। ৫৪-এর নির্বাচনের পর শেখ হাসিনা বাবা-মায়ের সঙ্গে ঢাকায় চলে আসেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। বর্তমানে শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ একজন বিচক্ষণ বিশ্বনেতা হিসেবে অবতীর্ণ হয়েছেন। গণতান্ত্রিক রাজনীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্ব জনগণেরবিস্তারিত পড়ুন
কোন সার্বভৌম রাষ্ট্রের ওপর কেউ নিষেধাজ্ঞা দিতে পারে না
বাংলাদেশের নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ করার লক্ষ্যে কেউ যেন বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিসানীতির আওতায় ফেলেছে বাংলাদেশকে। যদি এমন কেউ ভিসার জন্য আবেদন করে যিনি বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চায় বলে প্রমাণিত হয়, তবে তিনি ভিসা নাও পেতে পারেন। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালোর জন্য এই উদ্যোগ নিয়েছে। তবে একথা না বলে উপায় থাকে না যে- যুক্তরাষ্ট্র অন্যদেশের স্বার্থ সংরক্ষণ করে এমন আমার জানা নেই। তারা যেকোন সিদ্ধান্ত নেয় নিজের স্বার্থ রক্ষায়। এই প্রক্রিয়ায় তাদের অন্যতম একটি অস্ত্র হলো ‘স্যাংশন’। যেকোন উদ্ভুত পরিস্থিতিতে কোনবিস্তারিত পড়ুন
সাবেক ইউপি চেয়ারম্যানের ৫ বছরের কারাদন্ড
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. নাজমুল ইসলাম সাইদকে দুর্নীতির দায়ে ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত তাকে ১৯ লাখ ৩০ হাজার ১৬৫ টাকা জরিমানার আদেশ দিয়েছে। দন্ডপ্রাপ্ত আসামী নাজমুল ইসলাম সাইদ ফোনে সাংবাদিকের কাছে বিষয়টি স্বীকার করেছেন। গতকাল মঙ্গলবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় দেন। জানা গেছে, চেয়ারম্যান নাজমুল ইসলাম সাইদের বিরুদ্ধে ২০১২ সালের ১২ মার্চ দুদকের বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক আর কে মজুমদার মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে ২০০৯-২০১০ অর্থ বছরে দুর্নীতি দমন কমিশনে দাখিল করাবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে জননেত্রী শেখ হাসিনা অনন্য
বাংলাদেশের নিঃশেষ হয়ে যাওয়া গণতন্ত্র, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, মানুষের অধিকার, দেশের অবকাঠামো আবার ফিরে পেল তার রুপ, সর্বত্র উন্নয়নের কাজ শুরু হল। আজ পর্যন্ত তার সময় দেশের ও দেশের মানুষের উন্নয়ন কেমন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আমেরিকান নেতা হেন্রি কিসিঞ্জার বাংলাদেশকে একসময় বলত বাংলাদেশ তলা বিহীন ঝুড়ি। সেই বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে ২০১৮ সালে উন্নয়নশীল রাষ্ট্র, ১৯৭৫ ছিল সল্প উন্নত দেশ, ১৯১৫ সালে ছিল নিন্ম মধ্যম আয়ের দেশ। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর ২০০৮ এর নির্বাচনি ইশতেহারে ছিল ‘ ভিশন – ২০২১’এ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা। কিন্তুবিস্তারিত পড়ুন
মৎস্য খাতে ই-সার্টিফিকেশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন অধ্যায়ের সূচনা : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য আমদানি-রপ্তানিতে ই-সার্টিফিকেশন চালু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন অধ্যায়ের সূচনা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মৎস্য অধিদপ্তরের আমদানি-রপ্তানি সংক্রান্ত ই-সার্টিফিকেশন এবং ল্যাবরেটরি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মৎস্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)-এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প যৌথভাবে এ অনুষ্ঠান আয়োাজন করে। এ বিষয়ে মন্ত্রী বলেন, মৎস্য অধিদপ্তরের ই-সার্টিফিকেশন এবং ল্যাবরেটরি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বাংলাদেশের মৎস্য খাতে একটি নতুন অধ্যায়ের সংযোজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকেবিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ- একে অপরের যেন প্রতিশব্দ! বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেমন আমাদের গর্বের ইতিহাস, ঠিক তেমনি বাংলাদেশের নামের সাথে যে নামটি চলে আসা অবধারিত সেটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর বাঙালি জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ব দেখিয়েছেন তিনি। আজ তারই কন্যা শেখ হাসিনার বদৌলতে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়! কিন্তু এই বাঙালিকে একটি হীন, দুর্বলচিত্ত জাতি হিসেবে পরিচয় করিয়েছে ব্রিটিশরা। আজও এই পরিচয়ের কালিমায় সিক্ত হয়ে বাঙালি শাসিত হয়ে আসছে। শাসনের ভার যথার্থ অর্থে বাঙালি কোনোবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটর গুরুত্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩। বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনামূলক একটি র্যালি জেলা সার্কিট হাউস থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সার্বিক মাধবি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মুকিত, সদর উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ সাব্বির সাজ্জাদ, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম. এ. রব্বানী ফিরোজ, এনজিও ফোরামের প্রতিনিধি জিয়াউল আহসান, পৌরসভারবিস্তারিত পড়ুন
