প্রধান সূচি

সাড়ে ৬ কোটি টাকার কয়লা জব্দ

পিরোজপুরে কঁচা নদী থেকে ৬ চোরাচালানকারী গ্রেপ্তার

পিরোজপুরের কঁচা নদী থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা চোরাচালনকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় একটি জাহাজ থেকে ৩ হাজার টন কয়লা জব্দ করা হয়েছে। জব্দকৃত কয়লার মূল্য ৬ কোটি ৬০ লক্ষ টাকা।
রবিবার বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এক প্রেসব্রিফিং- এ এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
গ্রেপ্তারকৃরা হল- পিরোজপুর সদর উপজেলার গুয়াবায়িড়া এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে আলাউদ্দিন হাওলাদার (৩০), একই এলাকার শামসুল হকের আ. রশিদ (৪৪) ছেলে কুমিরমারা এলাকার সিদ্দিক ফকিরের ছেলে সোহেল ফকির (২৭), ঝালকাঠী জেলার সিদ্ধকাঠী এলাকার আতাহার গাজীর ছেলে বেল্লাল গাজী (২৭), ফরিদপুর জেলার কান্দাকুল গ্রারের আইনউদ্দিন শেখের ছেলে শাহদাৎ হোসেন (৫১) এবং মানিকগঞ্জ জেলার মৌহালি এলাকার মৃত হাকিম উদ্দিনের ছেলে দবির উদ্দিন (৪২)।
পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, নদী পথে চোরাচালান, কালোবাজারী ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয় ১টার দিকে পিরোজপুর সদর থানাধীন কঁচা নদীতে নোঙ্গর করা এম. ভি. বেয় কুইন-১ নামের একটি জাহাজ আটক করা হয়। এসময় জাহাজটি থেকে ৩ হাজার টন কয়লা জব্দ করা করা। জব্দকৃত কয়লার মূল্য প্রায় ৬ কোটি ৬০ লক্ষ টাকা। জাহাজটি কয়লা নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলো। পথিমধ্যে চোরাকারবারীরা কার্গো জাহাজটি থেকে কয়লা পাচার করার সময় পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। এছাড়া পুলিশ একটি ইঞ্জিনচালিত বাল্কহেড আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial