Sunday, September 24th, 2023
তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতিকে সংকুচিত করে : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। তথ্যের অবাধ প্রবাহ মানুষের কল্যাণ প্রসারিত করে এবং দুর্নীতিকে সংকুচিত করে। গতকাল রবিবার সকালে প্রধান তথ্য কমিশনার ড. আব্দুল মালেকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করতে যায়। সে সময় রাষ্ট্রপতি তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে এ কথা বলেন। রাষ্ট্রপতি দুর্নীতি দমনে তথ্য অধিকার আইনের ব্যাপক প্রয়োগের ওপর জোর দেন। তথ্য অধিকার আইনের প্রয়োগ বাড়াতে প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের জনগণকে সম্পৃক্ত করার কথাও বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিববিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু ও কৃষি ভাবনা
বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করে অধিকার আদায়ের নিরবচ্ছিন্ন প্রেরণা যুগিয়েছেন, সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ১৯৭২ সালে ১০ জানুয়ারি বিজয়ীর বেশে স্বাধীন বাংলাদেশে ফিরে এসে, নিজেকে সঁপে দেন স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং অর্থনৈতিক মুক্তিলাভের সংগ্রাম। এক বক্তৃতায় বঙ্গবন্ধু বলেছিলেন- “আমার চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে দিয়ে গেছে ফেরাউনের দল”। যুদ্ধপরবর্তী সময়ে যখন উন্নত দেশগুলো বাংলাদেশের মাঝে কোন আশার আলো দেখতে পাননি, তখন তিনিই সর্বপ্রথম অনুধাবন করেছিলেন, কৃষিনির্ভর এ দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলেবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা ইস্যুতে ইজরা জেয়ার এতো আবদার কেন?
রোহিঙ্গা ইস্যুতে ইজরা জেয়ার আবদার ও বাংলোদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌক্তিক অবস্থান। আবদারটি কী ছিলো? আবদার হলো, তিনি বলছেন বৈঠকে তাঁরা রোহিঙ্গা পুনর্বাসনে বাংলাদেশ ও মিয়ানমারের জন্য ১১৬ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর তিনটার পরে উজরা জেয়ার সঙ্গে বৈঠকের খবর প্রকাশিত হয়। যেখানে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারসংক্রান্ত আন্ডার সেক্রেটারির দুটি প্রধান বিষয়ে আলাপ হয়েছে। একটি হলো রোহিঙ্গা সমস্যা ও আরেকটি হলো আসন্ন নির্বাচন সুষ্ঠু ও বাকস্বাধীনতা নিশ্চিত করা। বৈঠকের ঘন্টা দুয়েক পরে বাংলাদেশের মিডিয়ার খবরেবিস্তারিত পড়ুন
জঙ্গিবাদ বিষয়ে ‘জিরো টলারেন্স’ করে দেখিয়েছেন শেখ হাসিনা
নব্বইয়ের দশকের পর থেকে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটতে শুরু করে। বাংলাদেশের ইতিহাসে সশস্ত্র জঙ্গিবাদের উত্থানের সর্ববৃহৎ আলামত দৃশ্যমান হয় ২০০৫ সালে জেএমবির ৬১টি জেলায় একযোগে বোমা বিস্ফোরণের মাধ্যমে। এরপর সারা দেশে ছোট-বড় আরও অনেক সশস্ত্র জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে ভয়াবহ ও নৃশংস ঘটনা ঘটে ২০১৬ সালের ১ জুলাইয়ে গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয়। সেখানে ৫ জঙ্গিসহ ২৯ জনের প্রাণহানি ঘটে। দুই দশকে এসব হামলার শিকার হয়েছেন খোদ বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে জঙ্গিগোষ্ঠীর হাত থেকে রক্ষা করতে তিনি ঘোষনা দেন জিরো টলারেন্সের। এটা যে কোন মুখের কথা ছিলোবিস্তারিত পড়ুন
সাড়ে ৬ কোটি টাকার কয়লা জব্দ
পিরোজপুরে কঁচা নদী থেকে ৬ চোরাচালানকারী গ্রেপ্তার
পিরোজপুরের কঁচা নদী থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা চোরাচালনকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় একটি জাহাজ থেকে ৩ হাজার টন কয়লা জব্দ করা হয়েছে। জব্দকৃত কয়লার মূল্য ৬ কোটি ৬০ লক্ষ টাকা। রবিবার বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এক প্রেসব্রিফিং- এ এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। গ্রেপ্তারকৃরা হল- পিরোজপুর সদর উপজেলার গুয়াবায়িড়া এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে আলাউদ্দিন হাওলাদার (৩০), একই এলাকার শামসুল হকের আ. রশিদ (৪৪) ছেলে কুমিরমারা এলাকার সিদ্দিক ফকিরের ছেলে সোহেল ফকির (২৭), ঝালকাঠী জেলার সিদ্ধকাঠী এলাকার আতাহার গাজীর ছেলে বেল্লাল গাজীবিস্তারিত পড়ুন
পিরোজপুরে দুদকের গণশুনানী
দুর্নীতি প্রতিরোধে পিরোজপুরে রবিবার সকালে গণশুনানীর আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৩ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ গণশুনানীতে প্রধান অতিথি ছিলেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে গণশুনানিতে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির পিরোজপুর জেলা সভাপতি মনিরুজ্জামান নাসিম বক্তব্য রাখেন। গণশুনানীতে পিরোজপুর জেলা সদরের সকল প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসনের অফিসার, জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। গত কয়েকদিন শহরে দুদক এর পক্ষবিস্তারিত পড়ুন
যশোরে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার : আটক-২
ভারতে পাচারের সময় ৪ কেজি ৬শ’ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঝিকরগাছার কায়েমকোলা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দু’জন হলো ঝিনাইদহের মহেশপুরের গোপালপুর গ্রামের মাসুম বিল্লাহ (৩২) ও যশোর সদরের ভেকুটিয়া গ্রামের শাহীন আলম (৩৩)। যশোর নাভারণ সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান জানান, কায়েমকোলা বাজারে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ সদস্যরা তাদের আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। মাসুম বিল্লাহর বেল্টের মধ্যে বিশেষ কায়দায় এসব স্বর্ণের বার লুকানো ছিল। ১০টি বারেরবিস্তারিত পড়ুন
