প্রধান সূচি

তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতিকে সংকুচিত করে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। তথ্যের অবাধ প্রবাহ মানুষের কল্যাণ প্রসারিত করে এবং দুর্নীতিকে সংকুচিত করে।
গতকাল রবিবার সকালে প্রধান তথ্য কমিশনার ড. আব্দুল মালেকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করতে যায়। সে সময় রাষ্ট্রপতি তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে এ কথা বলেন।
রাষ্ট্রপতি দুর্নীতি দমনে তথ্য অধিকার আইনের ব্যাপক প্রয়োগের ওপর জোর দেন। তথ্য অধিকার আইনের প্রয়োগ বাড়াতে প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের জনগণকে সম্পৃক্ত করার কথাও বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, ২০২২ সালে চাহিত তথ্যের তুলনায় প্রদেয় তথ্যের পরিমাণ ৯৭ শতাংশ।
সাক্ষাৎকালে তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও মাসুদা ভাট্টি, কমিশন সচিব জুবাইদা নাসরীন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial