প্রধান সূচি

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর দাফন সম্পন্ন

আইন শৃৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর নামাজে জানাজা শেষে পিরোজপুরে তার প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশনের বায়তুল হামদ জামে মসজিদের পাশের কবরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে সাঈদী ফাউন্ডেশনের মাঠে লাখো লাখো ভক্ত অনুসারীদের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মজিবর রহমান জানাজায় ইমামতি করেন।
ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বগুড়া, দিনাজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, বাগেরহাটসহ বরিশাল বিভাগের ৬টি জেলা এবং পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় তিন লক্ষাধিক ভক্ত-অনুসারী এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহন করে। প্রায় ২ কিলোটিার রাস্তা ও পাশ^বর্তী বিভিন্ন মাঠ, বাড়ির ছাদেও হাজার মানুষ জানাজায় অংশ নেয়। এ সময় খুলনা-পিরোজপুর-রবিশাল আঞ্চলিক মহাসড়কের বাইপাস সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপুল সংখ্যক পুলিশ-র‌্যাবের কড়া পাহাড়ায় এবং প্রশাসনের পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
জানাজা নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তৃতায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মজিবর রহমান বলেন, এই সরকারের অধীনে কোন নির্বাচন নয়। আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। এ সময় তিনি উপস্থিত লাখো লাখো মানুষের সামনে আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে দেলাওয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদীকে জামায়াতের প্রার্থী ঘোষণা করেন এবং সকলের ভোট প্রার্থনা করেন।
মাসুদ বিন সাঈদী বলেন, রবিবার তার পিতা অসুস্থ হলেও তাদের জানানো হয় পিজি হাসপাতালে ভর্তির পর। তারপরও সোমবার সারাদিন অনেক অনুরোধ করার পরও কর্তৃপক্ষ তাদের পরিবারের কাউকেই তাদের পিতাকে দেখতে দেয়নি।
জানাজা নামাজে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মজিবর রহমান, সেক্রেটারী (ভারপ্রাপ্ত) এটিএম মাসুম, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি রাজিউর রহমান পলাশ, সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম সহ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয়, বিভাগীয় ও বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে একটি হিমায়িত এ্যাম্বুলেন্সে করে দেলোয়ার হোসেন সাঈদীর মরদেহ পিরোজপুরে পৌঁছায়। তখন সেখানে উপস্থিত হাজার হাজার মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন।
সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় মেডিকেলে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেফতার করা হয় দেলাওয়ার হোসাইন সাঈদীকে। একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial