Tuesday, August 15th, 2023
ভান্ডারিয়ায় জাতীয় শোক দিবস পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ওভারব্রীজ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় পার্টি (জেপি), প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মিলাদ, গাছের চারা রোপণ, চেক ও চিত্রাঙ্কনের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দুপুরে পৌরসভার শেখ কামাল অডিটরিয়াম উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর দাফন সম্পন্ন
আইন শৃৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর নামাজে জানাজা শেষে পিরোজপুরে তার প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশনের বায়তুল হামদ জামে মসজিদের পাশের কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে সাঈদী ফাউন্ডেশনের মাঠে লাখো লাখো ভক্ত অনুসারীদের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মজিবর রহমান জানাজায় ইমামতি করেন। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বগুড়া, দিনাজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, বাগেরহাটসহ বরিশাল বিভাগের ৬টি জেলা এবং পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় তিন লক্ষাধিক ভক্ত-অনুসারী এবং জামায়াতে ইসলামী ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
জাতীয় শোক দিবসে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকালে শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত শহীদ আব্দুল রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
আজ শোকাবহ ১৫ আগস্ট
আজ শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। জাতির পিতা হত্যার সেই কলঙ্কিত দিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী। জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের অ¤øান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির ইতিহাসের সবচেয়ে কালিমাময় দিন। রক্তঝরাবিস্তারিত পড়ুন
