ভান্ডারিয়ায় জাতীয় শোক দিবস পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ওভারব্রীজ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় পার্টি (জেপি), প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মিলাদ, গাছের চারা রোপণ, চেক ও চিত্রাঙ্কনের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দুপুরে পৌরসভার শেখ কামাল অডিটরিয়াম উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র ফায়জুর রশিদ খসরু জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সবায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বাচ্চু হাওলাদার, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক মন্টু হাওলাদার, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারিক, উপজেলা যুবলীগ সভাপতি এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ।
