প্রধান সূচি

পল্লী চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের কাউখালীতে পল্লী চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে কাউখালী সদরের সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন পল্লী চিকিৎসক দীপেন্দ্রনাথ দিপেন রেজিষ্ট্রেশন না থাকায় ডাক্তার লেখার অপরাধে ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে ১০ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান। এ সময় সাথে ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপ্ত কুন্ডু ও উপজেলা সেনেটারি ইন্সপেক্টর এস এম ইলিয়াস উদ্দিন।
উল্লেখ্য, পল্লী চিকিৎসকরা নামের সামনে ডাক্তার লিখতে পারবে না। রেজিষ্ট্রেশন না থাকলে ডাক্তারের লেখা যাবে না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial