প্রধান সূচি

পিরোজপুরে ৬১৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল নতুন ঘর

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেছেন।
বুধবার সকালে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটরিয়ামে এবং একই সঙ্গে জেলার আরও ৪টি উপজেলা সদর, কাউখালী, ইন্দুরকানী ও ভান্ডারিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে জেলায় মোট ৬১৯টি সেমিপাকা ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের মাঝে।
এ উপলক্ষে বুধবার সকালে পিরোজপুর প্রান্তের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আহম্মেদ সাজ্জাদ সাব্বির, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস উপকারভোগী, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন শ্রেনী পেশার সুধিবৃন্দ।
জেলা প্রশাসন সূত্র জানায়, এ কর্মসূচির আগে জেলার ৬ উপজেলায় ১ম পর্যায়ে ১১৭৫টি, ২য় পর্যায় ২০০৪টি, ৩য় পর্যায় ১১৯৭টি এবং ৪র্থ পর্যায় ১ম ধাপে ৯০০টিসহ মোট ৫ হাজার ২৭৬টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও ইন্দুরকানী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial