বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব আমাদের জন্য আদর্শ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব আমাদের জন্য আদর্শ। স্বাধীনতাত্তোরকালে নির্যাতিতা নারীদের কাছে গিয়ে তিনি সর্ব প্রথম দেখা করেন এবং তাদেরকে বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করিয়েছেন। একটা রাষ্ট্র বিনির্মানের জন্য, একটা জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য, একজন মহীয়সী নারী প্রেয়ণা দিয়ে কিভাবে সহয়তা করতে পারে তার দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব। এ কারণে আজকের সমাজ ব্যবস্থায় আমাদের নারীকে, আমদের শিশু কন্যা যারা তাদের শেখা দরকার কিভাবে আদর্শ নারী রুপে গড়ে উঠতে হয়। সে ক্ষেত্রে উদাহরণ হতে পারেন বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা নারী জাগরনে বিশ্বের মডেল। শেখ হাসিনা দেশের উন্নয়নে বিশ্বের মডেল। শেখ হাসিনা আজ মানব উন্নয়নে মানবতার জননী হিসেবে সমাদৃত। আসুন আমরা বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধ আধুনিক সমতা ভিত্তিক জেন্ডার বৈষম্য দূর করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।
জেলা প্রশাসক মোহাম্মদ জহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার শফিউর রহমান, সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম-পরিচালক আব্দুল কাদের, মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন ও অনুদানের টাকা প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
