প্রধান সূচি

পিরোজপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ৫১৪ পরিবার

পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় পিরোজপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ৫১৪টি পরিবার।

ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক প্রেস ব্রিফিং কালে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবি রায়সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং পিরোজপুরে কর্মরত জাতীয়, স্থানীয় দৈনিক এবং বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য ৫১৪টি গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। একই সময়ে পুরাতন জ¦রাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপনের জন্য বরাদ্দকৃত একক গৃহের ১২০টির মধ্যে ১০৫টি পরিবারকে গৃহ প্রদান এরও উদ্বোধন করা হবে। পিরোজপুর জেলায় ১ম পর্যায়ে ১১৭৫টি, ২য় পর্যায়ে ২০০৪টি, ৩য় পর্যায়ে ১১৯৭টি, ৪র্থ পর্যায়ে ১ম ধাপে ৯০০টি সহ মোট ৫ হাজার ২৭৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ‘ক’ শ্রেণির ভূমিহীন-গৃহহীন মানুষের জন্য এসব গৃহ নির্মাণ করে তাদের প্রদান করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial