প্রধান সূচি

Wednesday, August 9th, 2023

 

ইউনিয়ন পরিষদের ভবনে আওয়ামী লীগের দলীয় কার্যালয় !

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে দলীয় কার্যালয় করেছে আওয়ামী লীগ ও ৪টি সহযোগী সংগঠন। উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় একযোগে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সাইনবোর্ড সাটানো হয়েছে। সেখানে থাকা চারটি রুমে তাদের কার্যালয় হিসাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে এ বিষয় কিছুই জানে না ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদ সচিব মো. মতিউর রহমান কাইউম। তিনি বলেন, কারা কিভাবে সাইনবোর্ড টানিয়ে অফিস করছে তা তার জানা নেই। ইউনিয়ন পরিষদকে অবহতিও করেনি। ভবনটি ঝুঁকিপূর্ন হওয়ায় আমরা ওখানে কার্যক্রম না করে অস্থায়ীভাবে মুক্তিযোদ্ধা ভবনের দ্বিতীয়বিস্তারিত পড়ুন


দেশে শিগগিরই গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজের টিকা উৎপাদন শুরু হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

দেশে শিগগিরই গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি)-এর টিকা উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বুধবার বিকেলে সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর পরিচালনা বোর্ডের ৪৬তম সভায় মন্ত্রী একথা জানান। বিএলআরআই পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের যেখানেই গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ দেখা যাবে সেখানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিএলআরআই বাংলাদেশের প্রাণিসম্পদবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ৬১৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল নতুন ঘর

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেছেন। বুধবার সকালে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটরিয়ামে এবং একই সঙ্গে জেলার আরও ৪টি উপজেলা সদর, কাউখালী, ইন্দুরকানী ও ভান্ডারিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে জেলায় মোট ৬১৯টি সেমিপাকা ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের মাঝে। এ উপলক্ষে বুধবার সকালে পিরোজপুর প্রান্তের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আহম্মেদ সাজ্জাদ সাব্বির, উপজেলা চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial