প্রধান সূচি

বাগেরহাটে মাছের ঘেরে ভাসছিল ঘের মালিকের মরদেহ

বাগেরহাটে নিজ মাছের ঘের থেকে মান্নান সরদার (৫০) নামে এক ঘের মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় নিজের মৎস্য ঘের থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মান্নান সরদার বিষ্ণুপুর গ্রামের সৈয়দ সরদারের ছেলে।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত জানান, সোমবার রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো পাহারা দিতে ঘেরে যান মান্নান। মঙ্গলবার সকাল ৮টা বেজে গেলেও বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজ করা শুরু করেন। একপর্যায়ে মৎস্য ঘেরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন তারা।
ওসি আরো জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial