প্রধান সূচি

Tuesday, June 27th, 2023

 

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় পিরোজপুরে সন্তান নিহত

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় মো. রিয়াদ শেখ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার জৌখালী সেতু সংলগ্ন কররী এলাকা থেকে স্থানীয়রা নিহত মো. রিয়াদ শেখকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে আসেন এবং কাটাখালি হাইওয়ে পুলিশকে খবর দেয়। নিহত মো. রিয়াদ শেখ পিরোজপুর জেলা সদরের শেখপাড়া এলাকার মৃত বাচ্চু শেখের ছেলে এবং মোংলার বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ দুলালের জামাতা। ধারণা করা হচ্ছে খুলনা থেকে রিয়াদ মোটর সাইকেলযোগে পিরোজপুরে ফিরছিল। কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বলেন, ৯৯৯ এ ফোন পেয়েবিস্তারিত পড়ুন


পিরোজপুরের কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন

কোরবানীর ঈদকে সামনে রেখে হাতুড়ির টুং টাং শব্দে মুখরিত পিরোজপুরের কামারপাড়াগুলো। পুড়ছে কয়লা, চলছে হাঁপর, জ্বলছে লোহা। মহা কর্মব্যস্ত সময় পার করছেন এখন কামার শিল্পীরা। সারাদিন তপ্ত লোহা ও ইস্পাত গলিয়ে চলছে দা, চাপাতি, বটি, ছুরি, ছোরা কুড়াল তৈরীর কাজ। কাঁকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্মযজ্ঞ। মূল কারিগরের সাথে একজন ভারী হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন আগুনরাঙ্গা লোহার দন্ড। কেউ পোড়া দা ও ছুরিতে দিচ্ছেন শান। হাতে বা মেশিনের সাহায্যে কেউবা হাঁপর টেনে বাতাস দিচ্ছেন। দিন-রাত সমান তালে লোহার টুং-টাং শব্দ আর হাঁফরের ফুঁসফাঁস শব্দে মুখরিত হয়ে উঠেছে উপজেলারবিস্তারিত পড়ুন


মোংলায় জমজমাট চটেরহাট পশুর হাট, চড়া দামে হতাশ ক্রেতারা

মোংলার ঐতিহ্যেবাহী চটেরহাট পশুরহাটে এবার দেশী গরুর আমদানী বেশি। হাটে ভারতের গরুর কোন আমদানী নেই। ফলে দেশীয় ছোট-বড় গরুর দাম ও চাহিদা দুটোই বেড়েছে। এতে ক্রেতারা হতাশ হলেও গো-খামারী ও চাষীদের মুখে হাঁসি ফুটেছে। এবার কোরবানীতে গরু বিক্রি করে তারা গত বছরের লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবেন বলে অনেকেই জানিয়েছেন। গরু ব্যবসার সাথে জড়িত কয়েকজন ব্যবসায়ীরা জানান, শাহীওয়াল, ফ্রিজিয়ানসহ দেশীয় জাতের গরু দেশীয় খাবারের মাধ্যমে মোটাতাজাকরণ করেছেন তারা। শাহীওয়াল ও ফ্রিজিয়ান গরুকে খড়-কুটা, ঘাস, খইল, ভূষিসহ বিদেশীজাতের ঘাস ও খাবার খাওয়ান খামারীরা। আকারে বড় ও দেখতে সুন্দর হওয়াতে অর্থ বিত্তবানদেরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মাছের ঘেরে ভাসছিল ঘের মালিকের মরদেহ

বাগেরহাটে নিজ মাছের ঘের থেকে মান্নান সরদার (৫০) নামে এক ঘের মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় নিজের মৎস্য ঘের থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মান্নান সরদার বিষ্ণুপুর গ্রামের সৈয়দ সরদারের ছেলে। বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত জানান, সোমবার রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো পাহারা দিতে ঘেরে যান মান্নান। মঙ্গলবার সকাল ৮টা বেজে গেলেও বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজ করা শুরু করেন। একপর্যায়ে মৎস্য ঘেরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেনবিস্তারিত পড়ুন


নিষেধাজ্ঞার অমান্য করে মাছ ধরায় সুন্দরবন থেকে ১৪ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে বনে অনুপ্রবেশের অপরাধে সুন্দরবন থেকে এবার কীটনাশকসহ ১৪ জেলেকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরের মাঝের কিল্লা খাল থেকে ওই জেলেদের আটক করেন বনরক্ষীরা। স্মার্ট টহল দল ও দুবলা টহল ফাঁড়ির বনরক্ষীদের যৌথ অভিযানে আটক জেলেদের কাছ থেকে একটি ফিশিং ট্রলার, দুই বোতল কীটনাশকসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। আটক জেলেরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের শাহ আলম সরদার (৪৫), একই গ্রামের আলাউদ্দিন বাওয়ালী (৫০) ও সজীব হাওলাদার (৩৫), বিষখালী গ্রামের বিল্লাল মোল্লা (৩০), একই গ্রামের আ. হান্নান (৩৫), বড় আন্দারমানিকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial