প্রধান সূচি

স্বরূপকাঠীতে ইউপি উপনির্বাচনে ৯ জনের মনোনয়নপত্র জমা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. শাহিন শরীফ এর কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্য আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী ফারজানা আক্তার। অন্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা হলেন- গাজী মিজানুর রহমান, শান্তা রানি সূতার, গাজী হুমাউন কবির, মো. মাহামুদ হাসান, শফিকুল ইসলাম, বাবুল শেখ, এস এম রাশেদুল হাসান এবং মো. রফিকুল ইসলাম।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফারজানা আক্তার ওই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের জেষ্ঠ্য পুত্রবধূ এবং ইঞ্জিনিয়ার পলাশ সিকদারের স্ত্রী। প্রার্থী ফারজানা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত সদস্য।
জানা গেছে, ফারজানা আক্তার ছাত্র জীবন থেকে ছাত্রলীগ রাজনীতি করতেন। প্রয়াত চেয়ারম্যান তার শশুর আব্দুর রব সিকদার উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত সদস্য ছিলেন। তার স্বামী ইঞ্জিনিয়ার পলাশ সিকদার ছাত্রলীগের সংক্রিয় রাজনীতি করতেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শাহিন শরীফ জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মোট ১০ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন।
তিনি বলেন, গত ৩১ মে উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়। তফসিল অনুযায়ি আগামী ১৯ জুন দুপুরে মনোনয়ন যাচাই বাছাই, ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহার এবং ১৭ জুলাই সকাল ৮টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ২০২১ সালের ২২ জুন গুয়ারেখা ইউপি নির্বাচনে আব্দুর রব সিকদার চেয়ারম্যান পদে নির্বাচন করেন। নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। গত ৬ এপ্রিল তিনি বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial