প্রধান সূচি

Sunday, June 18th, 2023

 

কাউখালীর শিয়ালকাঠী ইউপি নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের আগামী ১৭ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজী সিদ্দিকুর রহমান একক প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে মাত্র ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সেই একমাত্র প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজী সিদ্দিকুর রহমান। মনোনয়নপত্র বাছাই-তে বৈধ হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হবেন। নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৯ জন এবং ৩টি সংরক্ষিত (নারী) ওয়ার্ডের সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ইউপি উপনির্বাচনে ৯ জনের মনোনয়নপত্র জমা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. শাহিন শরীফ এর কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্য আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী ফারজানা আক্তার। অন্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা হলেন- গাজী মিজানুর রহমান, শান্তা রানি সূতার, গাজী হুমাউন কবির, মো. মাহামুদ হাসান, শফিকুল ইসলাম, বাবুল শেখ, এস এম রাশেদুল হাসান এবং মো. রফিকুল ইসলাম। আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফারজানা আক্তারবিস্তারিত পড়ুন


উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে ৫৫ হাজার দরিদ্র পরিবার উপকৃত হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৫৫ হাজার দরিদ্র পরিবার উপকৃত হয়েছে বলে জানিয়েছেনমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উপকূলীয় চরাঞ্চলে সমন্বিতপ্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। এ সময় মন্ত্রী আরও বলেন, উপকূলীয় অঞ্চলে বসবাসকারী দরিদ্র মানুষের পুষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়ন উপকূলীয় চরাঞ্চলেসমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অন্যতম লক্ষ্য ছিল। দরিদ্র পরিবারের পুষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নে এ প্রকল্প ভালোভাবেসফলতা দেখিয়েছে। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে নারী-পুরুষের বৈষম্য দূর করা এ প্রকল্পের আরেকটি লক্ষ্য ছিল।নারীদেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial