প্রধান সূচি

পিরোজপুরে ৩ দিনব্যাপী কৃষিমেলা শুরু

‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে নিয়ে ‘কন্দাল ফসল উন্নয়ন’ প্রকল্পের আওতায় পিরোজপুর সদর উপজেলা চত্বরে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার কৃষি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম- সেবা), পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার এবং পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial