প্রধান সূচি

Tuesday, June 6th, 2023

 

অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন

ধ্বসে যাচ্ছে বসতবাড়ি-রাস্তাঘাট, স্থাপনা ॥ হুমকির মুখে পরিবেশ

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিলাঞ্চলে নদী ও খালে স্থানীয়ভাবে তৈরী ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে বসতবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা ধ্বসে যাচ্ছে। আর এতে হুমকির মুখে পড়ছে পরিবেশ। স্থানীয় প্রযুক্তিতে তৈরি এসব ড্রেজার (স্থানীয় ভাষায় বাংলা ড্রেজার) দিয়ে গ্রামাঞ্চলের নদী, খাল ও বিল থেকে যত্রতত্রভ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনের যোগসাজসে ড্রেজার মালিকরা এ অবৈধ কাজটি করে আসছে। জানা গেছে, ড্রেজার দিয়ে উত্তোলনকৃত বালুর বেশিরভাগই স্থানীয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন টিআর, কাবিখা, ৪০ দিনের কর্মসূচির কাজে ব্যবহার করা হয়। এছাড়াও স্থানীয়ভাবে অনেকেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে সড়কের পাশে অবৈধ করাতকল : দুর্ভোগে মানুষজন

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সড়কের পাশে অবৈধ করাতকলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে পথচারিসহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। সড়কের পাশে অবস্থিত করাতকলের কাঠের গুড়ি পথচারিদের চোখে মুখে পড়ে বিষাক্ত হয়ে উঠছে তাদের জীবন। বিশেষকরে সড়ক দিয়ে শিক্ষার্থীরা চলাচলের সময় গুড়ি এসে চোখে পড়ে। এসময় তারা সড়কে বসেই চোখ মুছতে মুছতে যানবাহনের দুর্ঘটনার শিকার হচ্ছে। করাতকলের আওয়াজে পথচারীরা রাস্তার যানবাহনের হর্ন শুনতে পাচ্ছেনা। এতে ক্রমেই আরো সড়ক দুর্ঘটনার শংকা বাড়ছে। একইসাথে সড়কের অর্ধেকের বেশি অংশ দখলে নিয়ে রাস্তার পাশের ওইসব করাতকলের চেরাইকৃত কাঠ তোলা হয় ট্রাক, কাভারভ্যানে। এতে সড়কের যান চলাচলেও বিঘ্ন ঘটছে। উপজেলারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ৩ দিনব্যাপী কৃষিমেলা শুরু

‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে নিয়ে ‘কন্দাল ফসল উন্নয়ন’ প্রকল্পের আওতায় পিরোজপুর সদর উপজেলা চত্বরে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার কৃষি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম- সেবা), পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার এবং পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial