পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান
‘মানবতার সেবায় পিওজে ক্লাব’ এই প্রতিপাদ্যে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দুস্থ মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচিতে আজ শনিবার বিকেলে পিরোজপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পিরোজপুর এপেক্স ক্লাব প্রাঙ্গনে এদিন ৩০০ দুস্থ অসহায় পরিবারকে ৬ কেজি করে চাল দেড় কেজি করে মুসুর ডাল, এক লিটার করে সয়াবিন তেল প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. ইয়াসিন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, কৃষিবিদ জগৎপ্রিয় দাস বিষু, পৌর কাউন্সিলর ঈশিতা বেগম হ্যাপী, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, পিরোজপুর এপেক্স ক্লাবের সভাপতি মেহেদী হাসান।

ঈদের আগে প্রকৃতি ও জীবন ক্লাবের দেওয়া খাদ্য সহায়তা পেয়ে দরিদ্র লোকজন বেশ খুশি হয়েছেন।
