Saturday, April 15th, 2023
পিরোজপুরে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা স্বেচ্ছাসেবকলীগের ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ হিসেবে নতুন কাপড় ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে টাউন ক্লাব মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ ঈদ উপহার বিতরণ করা হয়। পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুমন সিকদারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজাসহ জেলা কমিটির নেতৃবৃন্দ। এ সময় শহরের বিভিন্ন এলাকার দুই শতাধিকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান
‘মানবতার সেবায় পিওজে ক্লাব’ এই প্রতিপাদ্যে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দুস্থ মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচিতে আজ শনিবার বিকেলে পিরোজপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পিরোজপুর এপেক্স ক্লাব প্রাঙ্গনে এদিন ৩০০ দুস্থ অসহায় পরিবারকে ৬ কেজি করে চাল দেড় কেজি করে মুসুর ডাল, এক লিটার করে সয়াবিন তেল প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. ইয়াসিন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী,বিস্তারিত পড়ুন
