প্রধান সূচি

নাজিরপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন

পিরোজপুরের নাজিরপুুরে লেবুজিলবুনিয়া গ্রামের ফাতেমা বেগম (২৫) নামের এক গৃহবধুকে যৌতুকের দাবীতে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত ২৬ মার্চ উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের লেবুজিলবুনিয়া গ্রামে। ফাতেমা বেগম ওই গ্রামের মিল্লাত হাওলাদারের স্ত্রী এবং দেউলবাড়ী ইউনিয়নের দেউলবাড়ী গ্রামের মো. রফিক মাঝির মেয়ে ।
গৃহবধুর পিতা রফিক মাঝি জানায়, যৌতুকের দাবীতে বিগত দিনে বেশ কয়েকবার আমার জামাই মিল্লাত হাওলাদার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে আসছে। আমার মেয়ের শান্তির কথা চিন্তা করে স্থানীয় ডাক্তারের চিকিৎসা নিয়ে তাকে সুস্থ করে আইনের আশ্রয় না নিয়ে স্বামীর ঘরে রেখে আসি। ২৬ মার্চ বিকাল ৫ টায় পুনরায় যৌতুকের দাবী করায় আমার মেয়ে তা দিতে অস্বীকৃতি জানালে শারিরীকভাবে আবারও নির্যাতন করে। আমি মোবাইল ফোনে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আমি ঘটনার বিবরণ দিয়ে নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিপন পাল জানান, ফাতেমা বেগম নামে একজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানায়, ঘটনাটি শুনেছি। মেয়ের বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial