প্রধান সূচি

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায় : নারীসহ ৪ প্রতারক আটক

বাগেরহাটের মোল্লাহাটে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ ৪ প্রতারককে আটক করেছে পুলিশ।
মোল্লাহাট উপজেলার কামারগ্রাম এলাকার গুনির খাল এলাকা থেকে প্রতারণার শিকার রাকিব ওরফে রাশেদকে উদ্ধার করে পুলিশ। পরে রাশেদের তথ্য অনুযায়ী ৪ প্রতারককে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (২৭ মার্চ) মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ প্রতারককে আটক করে।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নাসির সিকদারের ছেলে কাদের সিকদার (২১), বশার বিশ্বাসের মেয়ে মাকসুদা আক্তার নিলা (২১) ও আকরাম সেখের ছেলে খালিদ সেখ (১৯)। এছাড়া ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে আটকদের মধ্যে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল জেলার চরকানম গ্রামের আসলাম হাওলাদারের ছেলে রাকিব ওরফে রাশেদ (২৩) ঢাকার তেজগাঁও একটি কোম্পানিতে চাকুরী করা অবস্থায় ফেসবুকে মাকছুদা আক্তার নীলা (২১) এর সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্রে গত ২৫ মার্চ বিকেলে রাকিব ওরফে রাশেদ ঢাকা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় আসেন। সেখানে পূর্ব থেকে অপেক্ষমান প্রতারক মাকছুদা আক্তার নীলা বেড়ানোর কথা বলে রাশেদকে একটি ইজিবাইকে তোলেন। কিছুদূর যাওয়ার পর ইজিবাইকে আরও ৪/৫জন যুবক উঠে। তখন মাকছুদা কৌশলে ইজিবাইক থেকে নেমে যায়। একপর্যায়ে মোল্লাহাট উপজেলার কামারগ্রাম এলাকার গুনির খালের মাথায় ফাকা জায়গায় এনে রাশেদের মোবাইল ও ১৯ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়। আসামীরা রাশেদের গলায় চাকু ধরিয়া মারপিট করিতে থাকে এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপন দাবি করে। পরে রাশেদকে উদ্ধারের জন্য তার পরিবারের লোকজন মোল্লাহাট থানায় আসে।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নিলাসহ ৪ জনকে আটক করা করে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন কুমার দাস বলেন, প্রতারণার শিকার রাশেদকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাশেদের তথ্য অনুযায়ী ৪ প্রতারককে আটক করে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial