Tuesday, March 28th, 2023
ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায় : নারীসহ ৪ প্রতারক আটক
বাগেরহাটের মোল্লাহাটে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ ৪ প্রতারককে আটক করেছে পুলিশ। মোল্লাহাট উপজেলার কামারগ্রাম এলাকার গুনির খাল এলাকা থেকে প্রতারণার শিকার রাকিব ওরফে রাশেদকে উদ্ধার করে পুলিশ। পরে রাশেদের তথ্য অনুযায়ী ৪ প্রতারককে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (২৭ মার্চ) মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ প্রতারককে আটক করে। আটককৃতরা হলেন- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নাসির সিকদারের ছেলে কাদের সিকদার (২১), বশার বিশ্বাসের মেয়ে মাকসুদা আক্তার নিলা (২১) ও আকরাম সেখের ছেলে খালিদবিস্তারিত পড়ুন
নাজিরপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন
পিরোজপুরের নাজিরপুুরে লেবুজিলবুনিয়া গ্রামের ফাতেমা বেগম (২৫) নামের এক গৃহবধুকে যৌতুকের দাবীতে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২৬ মার্চ উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের লেবুজিলবুনিয়া গ্রামে। ফাতেমা বেগম ওই গ্রামের মিল্লাত হাওলাদারের স্ত্রী এবং দেউলবাড়ী ইউনিয়নের দেউলবাড়ী গ্রামের মো. রফিক মাঝির মেয়ে । গৃহবধুর পিতা রফিক মাঝি জানায়, যৌতুকের দাবীতে বিগত দিনে বেশ কয়েকবার আমার জামাই মিল্লাত হাওলাদার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে আসছে। আমার মেয়ের শান্তির কথা চিন্তা করে স্থানীয় ডাক্তারের চিকিৎসা নিয়ে তাকে সুস্থ করে আইনের আশ্রয় না নিয়ে স্বামীর ঘরে রেখে আসি। ২৬ মার্চ বিকাল ৫ টায় পুনরায়বিস্তারিত পড়ুন
মোংলায় নিশি ও সুমি লীলার বিরুদ্ধে সংবাদ সম্মেললন ও মানববন্ধন
মোংলায় মিথ্যা অপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন , বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলার সিগনাল টাওয়ার এলাকার জেসমিন আক্তার নামে এক শিক্ষক পরিবারসহ স্থানীয়রা। মঙ্গলবার মোংলা প্রেসক্লাব মিলানায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী জেসমিন আক্তারের স্বামী আলহাজ ডা. কামাল হোসেন। তিনি তার বক্তব্যে অভিযোগ করে বলেন, একটি কুচক্রি মহল মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে অপপ্রচার করছে। লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের আলহাজ ডা. কামাল হোসেন বলেন, আমি ও আমার স্ত্রী পেশায় একজন শিক্ষক। মোংলা সিগনালবিস্তারিত পড়ুন
