প্রধান সূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে

ভান্ডারিয়ায় আওয়ামী লীগের আলোচনা সভা

পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার হাসপাতাল মাঠে ভান্ডারিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল আহসান গাজী, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি মো. শহিদুল হক খান পান্না, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডরিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম।
সভায় অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিকুর রহমান মন্টু, ভান্ডারিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েক করিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. রশিদ মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান মৃধা, টুঙ্গীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তারেক, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওয়াহিদ মান্নান উজ্জল, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথি ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বেল্লাল খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে আওয়ামী লীগ সব সময় রাজপথে ছিল, আগামীতেও থাকবে। স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial