আশ্রয়ন-২ প্রকল্পের ১৫২ ঘর উদ্বোধনের অপেক্ষায়
নাজিরপুরে হবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা
পিরোজপুরের নাজিরপুরে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আরও ১৫২টি ঘর উদ্বোধনের অপেক্ষায়।
আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মানকৃত এ ঘরগুলোর উদ্বোধন করবেন এবং নাজিরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।
নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ জানান, মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে নাজিরপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মানকৃত ৩১০টি ঘরের মধ্যে ইতিমধ্যে ১৫২টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এবং নির্মাণকৃত ঘরগুলো ইতিমধ্যে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান পরিদর্শন করেছেন। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ঘরগুলো উদ্বোধন করবেন এবং সেই সাথে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। এছাড়া ৪র্থ পর্যায়ের অবশিষ্ট ১৫৮টি ঘরের নির্মাণ কাজ চলমান আছে। খুব শীগ্রই নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি।
