Sunday, March 19th, 2023
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে
ভান্ডারিয়ায় আওয়ামী লীগের আলোচনা সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার হাসপাতাল মাঠে ভান্ডারিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
আশ্রয়ন-২ প্রকল্পের ১৫২ ঘর উদ্বোধনের অপেক্ষায়
নাজিরপুরে হবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা
পিরোজপুরের নাজিরপুরে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আরও ১৫২টি ঘর উদ্বোধনের অপেক্ষায়। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মানকৃত এ ঘরগুলোর উদ্বোধন করবেন এবং নাজিরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ জানান, মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে নাজিরপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মানকৃত ৩১০টি ঘরের মধ্যে ইতিমধ্যে ১৫২টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এবং নির্মাণকৃত ঘরগুলো ইতিমধ্যে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান পরিদর্শন করেছেন। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ঘরগুলোবিস্তারিত পড়ুন
খুলনা শহরে সূর্যমুখী’র হাসি
বসন্ত এসেছে, জীর্ণ প্রকৃতি আবার নব রূপে সেজেছে। হলুদের বর্ণচ্ছটায় সবুজ প্রকৃতির সঙ্গে সঙ্গে মানব মন ও সবুজ আর হলদে আভায় নিজেকে মেলে ধরতে চাইছে। আর সেজন্যই বসন্তে ফসলের ক্ষেতের এমন দৃশ্য টানছে সৌন্দর্য পিপাসুদেরও। প্রকৃতিতে অসাধারণ এক রূপবান উদ্ভিদ ‘সূর্যমুখী’। পাগল করা সুন্দর তার ফুল। ফুল ও প্রকৃতিপ্রেমী যে কেউ এ ফুলের নান্দনিক হলদে আভায় মুগ্ধ না হয়ে পারে না। দূর থেকে দেখলে মনে হবে বিশাল আকারের হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। কাছে গেলে চোখে পড়ে হাজার হাজার সূর্যমুখী ফুল। সূর্যমুখী হাসে, আর তার হাসিতে প্রকৃতি অপরূপ রূপে সাজে।বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১২০ পিস ইয়াবাসহ পলাশ আকন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সন্ধ্যা নদীর পূর্ব পাড়ের প্লাসঘাট থেকে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রবিবার সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত পলাশ ওরফে ডিকে পলাশ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আবুল কালামের ছেলে। জানা গেছে, পলাশ আকন উপজেলার একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। শনিবার রাতে সে ইয়াবা বিক্রির জন্য নদীর পূর্বপাড় প্লাস ঘাটে আসে। এসময় পুলিশ খবর পেয়ে নেছারাবাদ থানারবিস্তারিত পড়ুন
