পাইকগাছায় ইয়াবাসহ গ্রেপ্তার-১
পাইকগাছায় ৪০ পিস ইয়াবাসহ রেজাউল শেখ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার সকাল ৯টায় উপজেলার শ্রীকন্ঠপুরস্থ নিজ চিংড়ি ঘেরের বাসা থেকে থানা পুলিশের এসআই সুকান্ত কর্মকার, এএসআই মঞ্জরুল ও শেখ পলাশ হোসেনসহ সঙ্গীয় পুলিশ দল রেজাউলকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। সে সাতক্ষিরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের লতিফ শেখের ছেলে।
এ ঘটনায় রেজাউল শেখের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এসআই সুকান্ত কর্মকার জানান, রেজাউল শেখের বিরুদ্ধে ইতোপূর্বে আশাশুনি থানায় মাদক আইনে মামলা রয়েছে।
Please follow and like us:
« কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
