Saturday, March 11th, 2023
অস্তিত্বের উৎস ধরে রাখতে বাঙালির বজ্রকন্ঠ শাণিত করতে হবে : শ ম রেজাউল করিম
অস্তিত্বের উৎস ধরে রাখতে বাঙালির বজ্রকন্ঠ শাণিত করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘অগ্নিঝরা মার্চ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। বজ্রকন্ঠ- প্রেরণায় ৭ মার্চ নামক অনলাইনভিত্তক সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে সংগঠনটি এ আলোচনা সভা আয়োজন করে। এ সময় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু গ্রাম-গঞ্জ, তৃণমূলে বাঙালিদের একত্রিত করে বাঙালি জাতিসত্তাকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বাঙালি হিসাবে একই পরিচয়ে পরিচিত করেছিলেন। বর্তমানে স্বাধীনতাবিরোধী এবং তাদেরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ইয়াবাসহ গ্রেপ্তার-১
পাইকগাছায় ৪০ পিস ইয়াবাসহ রেজাউল শেখ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার সকাল ৯টায় উপজেলার শ্রীকন্ঠপুরস্থ নিজ চিংড়ি ঘেরের বাসা থেকে থানা পুলিশের এসআই সুকান্ত কর্মকার, এএসআই মঞ্জরুল ও শেখ পলাশ হোসেনসহ সঙ্গীয় পুলিশ দল রেজাউলকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। সে সাতক্ষিরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের লতিফ শেখের ছেলে। এ ঘটনায় রেজাউল শেখের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এসআই সুকান্ত কর্মকার জানান, রেজাউল শেখের বিরুদ্ধে ইতোপূর্বে আশাশুনি থানায় মাদক আইনে মামলা রয়েছে।
