শেখ হাসিনা বিশ্বের বিশ্বয়কর সফল রাষ্ট্র নায়ক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জনবান্ধব শেখ হাসিনা বিশ্বের বিশ্বয়কর সফল রাষ্ট্র নায়ক। দেশের মানুষ না খেয়ে থাকবে না, গৃহহীন থাকবে না ঘোষণা দিয়ে দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি।
মন্ত্রী বলেন, প্রাণি সম্পদ দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। এ বিভাগ লাখ লাখ পরিবারকে কর্মসংস্থান করে দিয়ে স্বাবলম্বি করেছে।
শনিবার সকালে স্বরূপকাঠিতে প্রাণিসম্পদ মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে তিনি আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ক্রীড়া ও সাংস্কৃতি একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে অবদান রাখে। সুস্থ্য দেহ ও সুস্থ মনের জন্য ক্রীড়া ও সাংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। মন্ত্রী মৎস্য বিভাগের আয়োজনে মৎস্য চাষীদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন এবং আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে নব নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন।
এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এসএম মুইদুল ইসলাম, সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক পোলট্রি খামারী আব্দুর রহিম গাজী, আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আল আমিন, প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) মো. আক্তার হোসেন, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. জুয়েল আহম্মেদ, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ওসি জাফর আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক এস এম ফুয়াদ, ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, কৃষক লীগের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
