Saturday, March 4th, 2023
চাঁদাবাজির অভিযোগে পিরোজপুর থানার এএসআইসহ ৫ জন গ্রেফতার : জেল হাজতে প্রেরণ
চাঁদাবাজির অভিযোগে পিরোজপুর সদর থানার এএসআই মো. রুবেল হোসেনসহ ৫ জনকে গ্রেফতার করেছে সাতক্ষীরার আশাশুনি থানার পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে এসআই রুবেলের ব্যবহৃত সরকারী পিস্তল, দুই জোড়া হ্যান্ডকাপ এবং একটি প্রাইভেটকার উদ্ধার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসআই রুবেল ছাড়া অন্য গ্রেফতারকৃতরা হল- পিরোজপুর সদর উপজেলার পান্তাডুবি গ্রামের রহম সিকদারের ছেলে মনির হোসেন, একই গ্রামের আনোয়ার সিকদারের ছেলে সোহেল সিকদার, চর লোহাকাঠী গ্রামের ইউনুস মৃধার ছেলে কালাম মৃধা এবং পিরোজপুর শহরের পূর্ব শিকারপুর এলাকার আব্দুল মালেকের ছেলে সাইফুল ইসলাম। আশাশুনি থানায় ওসি মমিনুলবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা বিশ্বের বিশ্বয়কর সফল রাষ্ট্র নায়ক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জনবান্ধব শেখ হাসিনা বিশ্বের বিশ্বয়কর সফল রাষ্ট্র নায়ক। দেশের মানুষ না খেয়ে থাকবে না, গৃহহীন থাকবে না ঘোষণা দিয়ে দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি। মন্ত্রী বলেন, প্রাণি সম্পদ দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। এ বিভাগ লাখ লাখ পরিবারকে কর্মসংস্থান করে দিয়ে স্বাবলম্বি করেছে। শনিবার সকালে স্বরূপকাঠিতে প্রাণিসম্পদ মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ক্রীড়া ও সাংস্কৃতি একটিবিস্তারিত পড়ুন
ইভটিজিং ও যৌন নিপীড়ন প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন
‘ইভটিজিং ও যৌন নিপীড়ন প্রতিরোধ কর, মানবিক সমাজ গড়ে তোল’ এই শ্লোগানে ইভটিজিং ও যৌন নিপীড়ন প্রতিরোধে সচেতন করতে পিরোজপুরে সচেতনতামূলক মানববন্ধন করেছে এপেক্স ক্লাব অব পিরোজপুর নামের একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সকাল ৯টায় পিরোজপুর শহরের উকিল পাড়ায় এপেক্স ভবনের সামনে ক্লাব সভাপতি এপে. মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে স্কুলের শিশু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয়। অনুষ্ঠানে বক্তারা শিশুদের নিরাপত্তা রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানান।
