ইভটিজিং ও যৌন নিপীড়ন প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন
‘ইভটিজিং ও যৌন নিপীড়ন প্রতিরোধ কর, মানবিক সমাজ গড়ে তোল’ এই শ্লোগানে ইভটিজিং ও যৌন নিপীড়ন প্রতিরোধে সচেতন করতে পিরোজপুরে সচেতনতামূলক মানববন্ধন করেছে এপেক্স ক্লাব অব পিরোজপুর নামের একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার সকাল ৯টায় পিরোজপুর শহরের উকিল পাড়ায় এপেক্স ভবনের সামনে ক্লাব সভাপতি এপে. মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে স্কুলের শিশু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয়। অনুষ্ঠানে বক্তারা শিশুদের নিরাপত্তা রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানান।
Please follow and like us:
« কাউখালীতে জেলেদের জাল ও ছাগল বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
