প্রধান সূচি

পিরোজপুরে জেলা বিএনপির আহবায়কসহ যুবদল ও ছাত্রদলের ৬ নেতা কারাগারে

পিরোজপুরে বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার ছাত্রলীগের দেওয়া মামলায় বিএনপির আহবায়কসহ জেলা যুবদল ও ছাত্রদলের ৬ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহষ্পতিবার পিরোজপুর জেলা ও দায়রা জজ মোহা. মুহিদুজ্জামান এ আদেশ দেন।
কারাগারে প্রেরনকৃত নেতারা হলেন- জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন মল্লিক, জেলা যুবদলের ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক রিয়াজ সিকদার ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার।
আদালত সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগ গত বছরের ২৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে শহরে একটি মিছিল বের করে। একই সময় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিল দুটি শহরের জেলা কালেক্টরেট স্কুলের মূল গেটে পৌঁছলে ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্দেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ অন্যান্য আসামিরা বোমা হামলা করে। পরে বিএনপি-ছাত্রলীগের মধ্যে শহরের পোস্ট অফিস সড়কে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৪ ডিসেম্বর রাতে পিরোজপুর সদর থানায় ৬৯ জনের নাম উল্লেখসহ আরও ৭০/৮০ জনকে অজ্ঞাত আসামী করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু নাঈম। ওই মামলায় গত ৩ জানুয়ারী হাইকোর্ট থেকে জামিন নেন আসামীরা। আসামীরা ৮ ফেব্রুয়ারী জামিনের জন্য নিম্ন আদালতে হাজির হলে আদালত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) শুনানীর দিন ধার্য করে। মামলায় ১০ জন আসামী আদালতে হাজিরা দিলে আদালত জেলা বিএনপির আহবায়ক মো. আলমগীর হোসেনসহ ৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা আদালতের বারান্দায় মিছিল করলে আদালত চত্ত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, আদালত প্রাঙ্গনে মিছিলের ঘটনায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ^াস এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, জেলা বিএনপির আহবায়কসহ ৬ জনকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এই আদেশ মানি না। এই মামলার কোন ভিত্তি নেই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial