Thursday, February 23rd, 2023
যারা নির্মাণ কাজে অনিয়ম-দুর্নীতি করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে : আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, গৃহীত উন্নয়ন প্রকল্প সমূহ যাতে মানসম্মত ভাবে সম্পন্ন হয় তার জন্য সকলকে সচেতন থাকতে হবে। যারা নির্মাণ কাজে অনিয়ম-দুর্নীতি করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলতে ও সৃষ্টি করতে হবে। একজন নাগরিক হিসাবে আমাদের কর্তব্য হওয়া উচিত এ সকল অনিয়মকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়ে মামলা করে আদলতে বিচারের সম্মূখীন করা। এদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে জাগরণ সৃষ্টি করা প্রয়োজন। তিনি আজ বৃহস্পতিবার বিকালে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডীপুর-কলারন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জেলা বিএনপির আহবায়কসহ যুবদল ও ছাত্রদলের ৬ নেতা কারাগারে
পিরোজপুরে বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার ছাত্রলীগের দেওয়া মামলায় বিএনপির আহবায়কসহ জেলা যুবদল ও ছাত্রদলের ৬ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহষ্পতিবার পিরোজপুর জেলা ও দায়রা জজ মোহা. মুহিদুজ্জামান এ আদেশ দেন। কারাগারে প্রেরনকৃত নেতারা হলেন- জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন মল্লিক, জেলা যুবদলের ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক রিয়াজ সিকদার ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার। আদালত সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগ গত বছরেরবিস্তারিত পড়ুন
ছেলেসহ বীর মুক্তিযোদ্ধাকে মারধর করেমোটরসাইকেল ও টাকা ছিনতাই ॥ গ্রেফতার-২
পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে দুর্বৃত্তরা বেধড়ক মারপিট করে মোটর সাইকেল ও নগদ টাকা ছিনতাই করে নিয়েছে। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে। বুধবার পৌর এলাকার কুমারখালীর পুলিশ লাইন সড়কের আনসার ক্যাম্পের সামনে এ হামরার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন- পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু (৭০) ও তার ছেলে অপূর্ব কুমার দাস (৩৮)। পুলিশ এ হামলার ঘটনায় রাতে অভিযান চালিয়ে পিরোজপুর শহরতলীর কুমারখালী (ঘটনার এলাকা) এলাকা থেকে মৃত হেমায়েত তালুকদারের ছেলে মিরাজবিস্তারিত পড়ুন
