পিরোজপুরে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দারুল কুরআন কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার মাদ্রাসার অধ্যক্ষ মহা: মহিউদ্দীনের সভাপতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছালমা রহমান হ্যাপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী, জি.হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা সুলতানা নাসরিন মনি।
অনুষ্ঠানে মাদ্রাসার বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩৬টি ক্যাটাগরিতে ১৬৩ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকল অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সান্তনা পুরস্কার দেওয়া হয়।
Please follow and like us:
« মোংলা বন্দরের ট্রাফিক বিভাগের বার্দি শাখার হারুনের খুঁটির জোর কোথায়… (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে আগুনে পুড়ে গেছে স’মিলসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠান »
